দ্য বেঙ্গল পোস্ট

হোম জাতীয় রাজনীতি বিশ্ব খেলা বিনোদন প্রযুক্তি

আপনি কি খুঁজছেন?

পপুলার সার্চ

বাজেট ২০২৬ আইপিএল আপডেট মেট্রোরেল নির্বাচন
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দ্য বেঙ্গল পোস্ট

Leading The Digital Narrative

ব্রেকিং নিউজ
● মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের মোস্তারি ● ৮০ বছরে পা দিয়ে সোহেল রানা বললেন, ‘ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি’ ● ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ড্রাফটে মুস্তাফিজসহ ২৩ বাংলাদেশি ● ভারতে চীনা রোবট নিজেদের উদ্ভাবন দাবি করে প্রদর্শন ● ট্রাক্টর থেকে পরীক্ষার খাতা মূল্যায়ন, ভারতে যেভাবে এআই ব্যবহার হচ্ছে ● বাংলা ভাষার মাধ্যমে অন্য ভাষা শেখা যাবে গুগল ট্রান্সলেটে ● ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল ● একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ● ট্রাম্প এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপ করছেন : সুপ্রিম কোর্ট ● অ্যামেচার ফুটবলে ফিফার নজর
খেলাধুলা প্রকাশ: 21 February 2026, 07:51 PM

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ড্রাফটে মুস্তাফিজসহ ২৩ বাংলাদেশি

Adminসিনিয়র রিপোর্টার

mu@llweb.com

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ এর আগে কখনোই বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলার সুযোগ পাননি। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। আসন্ন মৌসুমের নিলামের প্রাথমিক তালিকায় নাম উঠেছে পেসার মুস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেনসহ বাংলাদেশের ২৩ জন ক্রিকেটারের। তবে এই টুর্নামেন্টের জন্য নিজের নাম নিবন্ধন করেননি সাকিব আল হাসান।

প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ভিত্তিমূল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা এই তারকা পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। এরপরই আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। তালিকায় থাকা বাকি ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে নির্ধারণ করা হয়েছে।

মুস্তাফিজ ও রিশাদ ছাড়া ড্রাফটে থাকা উল্লেখযোগ্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন ও পারভেজ হোসেন ইমন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নিলামে অংশ নিতে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে দ্য হানড্রেডের এই নিলাম অনুষ্ঠিত হবে।

#বাজেট২০২৬ #জাতীয় সংসদ #অর্থমন্ত্রী #সামাজিক নিরাপত্তা

মন্তব্য (৫টি)

রফিকুল ইসলাম ৩ ঘণ্টা আগে

বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। দ্রব্যমূল্য আরও বাড়বে বলে আশঙ্কা করছি।

নাজমা আক্তার ৫ ঘণ্টা আগে

ভাতার পরিমাণ বাড়ানো ভাল উদ্যোগ। তবে প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন