দ্য বেঙ্গল পোস্ট

হোম জাতীয় রাজনীতি বিশ্ব খেলা বিনোদন প্রযুক্তি

আপনি কি খুঁজছেন?

পপুলার সার্চ

বাজেট ২০২৬ আইপিএল আপডেট মেট্রোরেল নির্বাচন
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দ্য বেঙ্গল পোস্ট

Leading The Digital Narrative

ব্রেকিং নিউজ
● মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের মোস্তারি ● ৮০ বছরে পা দিয়ে সোহেল রানা বললেন, ‘ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি’ ● ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ড্রাফটে মুস্তাফিজসহ ২৩ বাংলাদেশি ● ভারতে চীনা রোবট নিজেদের উদ্ভাবন দাবি করে প্রদর্শন ● ট্রাক্টর থেকে পরীক্ষার খাতা মূল্যায়ন, ভারতে যেভাবে এআই ব্যবহার হচ্ছে ● বাংলা ভাষার মাধ্যমে অন্য ভাষা শেখা যাবে গুগল ট্রান্সলেটে ● ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল ● একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ● ট্রাম্প এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপ করছেন : সুপ্রিম কোর্ট ● অ্যামেচার ফুটবলে ফিফার নজর
জাতীয় প্রকাশ: 21 February 2026, 01:41 PM

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ

Adminসিনিয়র রিপোর্টার

mu@llweb.com

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।

ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে দলটির কাছে প্রতীয়মান হয়, গণভোটে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না, এমনকি নির্বাচনই নাও হতে পারে।

তিনি বলেন, এই বাস্তবতায় অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, আমাদের দেশ এখনো এ ধরনের গণভোট ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যে পদ্ধতিতে গণভোটের প্রচার চালানো হয়েছে, তাতেও নানা বিভ্রান্তি রয়েছে।

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

#বাজেট২০২৬ #জাতীয় সংসদ #অর্থমন্ত্রী #সামাজিক নিরাপত্তা

মন্তব্য (৫টি)

রফিকুল ইসলাম ৩ ঘণ্টা আগে

বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। দ্রব্যমূল্য আরও বাড়বে বলে আশঙ্কা করছি।

নাজমা আক্তার ৫ ঘণ্টা আগে

ভাতার পরিমাণ বাড়ানো ভাল উদ্যোগ। তবে প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন